নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরন-
২২ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরন-

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ২২ জানুয়ারী ২০২৬ সিদ্ধিরগঞ্জ হাজীগঞ্জসহ মহানগরীর বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ মনোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ইসলামী দায়িত্ব। সমাজের সকল শ্রেণির মানুষকে অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।