গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন
২২ এপ্রিল ২০২৫

গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন

গত ৯ বছরে ঢাকার মানুষ মাত্র ৩১ দিনের জন্য স্বচ্ছ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। ২০২৪ সালে অবস্থাটা আরও উদ্বেগজনক ছিল। পুরো বছরে মাত্র ২ দিন বায়ুমান ছিল সন্তোষজনক, আর ৩৫ দিন ছিল চরম দূষণের আওতায়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ : বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয়’ বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। পরিবেশ বাঁচাতে ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণ মোকাবিলায় ৮টি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সেন্টার ফর পলিসি স্টাডিজ (ক্যাপস)। তাদের প্রস্তাবনায় রয়েছে, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানো, বর্জ্য পোড়ানো বন্ধ করা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া, একটি আধুনিক ও কার্যকর নির্মল বায়ু আইন প্রণয়ন করা।